হালাল সাথীরTerms of Service
হালালসাথী ব্যবহার করার মাধ্যমে আপনি এই সেবার শর্তাবলী, গোপনীয়তা নীতি এবং আমাদের অন্যান্য নীতিমালা মেনে চলতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে নিবন্ধনের পূর্বে সম্পূর্ণ শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. শর্তাবলী গ্রহণ
হালালসাথী একটি ইসলামিক মূল্যবোধভিত্তিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইট ব্যবহার, নিবন্ধন অথবা বায়োডাটা প্রকাশ করার মাধ্যমে আপনি এই সেবার সকল শর্তাবলী, গোপনীয়তা নীতি এবং ভবিষ্যতে প্রকাশিত নীতিমালা মেনে চলতে সম্মত হচ্ছেন।
আপনি যদি এই শর্তাবলীর কোনো অংশের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করবেন না।
২. সদস্য হওয়ার যোগ্যতা
বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ বিবাহযোগ্য হতে হবে।
প্রদত্ত সকল তথ্য সত্য ও নির্ভুল হতে হবে।
শুধুমাত্র বিবাহের উদ্দেশ্যে অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
ইসলামিক মূল্যবোধ ও শালীনতা বজায় রাখতে হবে।
৩. অ্যাকাউন্ট নিরাপত্তা
- আপনার পাসওয়ার্ড ও OTP গোপন রাখুন।
- অন্য কাউকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে দিবেন না।
- সন্দেহজনক লগইন লক্ষ্য করলে দ্রুত আমাদের জানান।
- অ্যাকাউন্টের নিরাপত্তা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
৪. ব্যবহারবিধি
৫. নিষিদ্ধ কার্যক্রম
৬. বায়োডাটা প্রকাশ
প্রতিটি বায়োডাটা আমাদের টিম পর্যালোচনা করবে। ভুল, অসম্পূর্ণ অথবা বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেলে বায়োডাটা অনুমোদন নাও পেতে পারে অথবা যেকোনো সময় অপসারণ করা হতে পারে।
৭. কনটেন্টের মালিকানা
হালালসাথীর সকল ডিজাইন, লোগো, লেখা, সফটওয়্যার, ডাটাবেস ও অন্যান্য কনটেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। লিখিত অনুমতি ব্যতীত এগুলো কপি, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
৮. গোপনীয়তা
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের Privacy Policy অনুযায়ী সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করা হবে।
৯. দায় সীমাবদ্ধতা
হালালসাথী শুধুমাত্র একটি ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। জীবনসঙ্গী নির্বাচন, যাচাই, আলোচনা এবং বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারী ও তার অভিভাবকের।
১০. শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে।
